Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন একজন আটক

পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে।

আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি জবি শাখা ছাত্রলীগের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে দাঁড় করানো দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, “সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা তখন ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ দেখে আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করব।”

সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, “শাখা ছাত্রদল একজনকে আটক করেছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।”

   

About

Popular Links

x