ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



