Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর আদাবরে কালো ব্যাগে নারীর ৪ টুকরো মরদেহ, নিখোঁজ দুই পা

খালপাড়ে ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

রাজধানীর আদাবরে একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকার খালপাড়ে ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘ সময় ধরে কালো রঙের একটি ব্যাকপ্যাক খালপাড়ে পড়ে ছিল। কৌতূহলবশত ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত ও পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খাল তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, এ পর্যন্ত মোট চার টুকরো মরদেহ উদ্ধার হয়েছে দেহাংশ, মাথা ও দুটি হাত। তবে দুটি পা এখনো পাওয়া যায়নি, খোঁজ চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে ঘটনার মোটিভ সম্পর্কে জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, খণ্ডিত মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

   

About

Popular Links

x