Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে প্রাণহানি ১৫০ ছুঁই ছুঁই

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু ও এক হাজার ৫৬১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩০৭ জন। 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। 

প্রতিবেদনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৯৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। 

চলতি বছর ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।  

 

   

About

Popular Links

x