Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে বংশী নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটি মধ্যবয়সী এক ব্যক্তির।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x