জুলাই ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইবুনাল।
এছাড়া, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল এ রায় ঘোষণা করেন।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।
গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
বিস্তারিত আসছে...



