Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওবায়দুল কাদেরের খোঁজ দিলে ‘পুরস্কার’ দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫,৬ ও ৭ আগস্ট কোনো সরকার ছিল না। এই সময়ে অনেকেই চলে গেছে’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের প্রাইজ দেওয়ার “ঘোষণা” দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা তিনি কথা বলেন।

ওবায়দুল কাদের কোথায়- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমার কাছে কোনো নিউজ নাই। কিন্তু আপনারাতো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করবো- আপনারা যদি আমাকে এরকম একটা খবর (ওবায়দুল কাদের কোথায় আছেন) দিয়ে দিয়ে দিতে পারেন, আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দেব। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫,৬ ও ৭ আগস্ট- এই সময়ে কোনো সরকার ছিল না। এই সময়ে কিন্তু বেশির ভাগ লোক (আওয়ামী লীগের) চলে গেছে।”

আরেক সাংবাদিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এই তথ্যের কোনো সত্যতা নাই। যাকে ধরা হয়েছে, তাকে কিন্তু কাস্টডিতে নেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x