Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কামাল-কাদেরসহ ১০ জনের নামে রেড নোটিশ জারি করতে প্রধান কৌঁসুলির চিঠি

১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হয়েছে

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

এ সময় তিনি বলেন, “এই ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপি বরাবর আমরা চিঠি দিয়েছি।”

জুলাই আগষ্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ যে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেতে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।

   

About

Popular Links

x