Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি

২টি হরিণের শিং, ১টি জেব্রা ও ১টি হরিণের চামড়া জব্দ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। বর্তমানে ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকার মণিপুরীপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে ২টি হরিণের শিং, ১টি জেব্রা ও ১টি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জনকে আটক হয়। তাদের কাছে থাকা নগদ ৩ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোনসহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়।

তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির সংবাদমাধ্যমকে বলেন, আটকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন।

 

 

 

   

About

Popular Links

x