Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহম্মদ মুঈদ বলেন, “ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। ”

পুলিশ সুপার জানান, উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শফি মুদ্দাসির খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

   

About

Popular Links

x