Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 

এজাহারের ৪ নম্বর আসামি হলেন সাফি মোদ্দাসের খান জ্যোতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

ঢাকা সাভারের আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩০ জনকে আসামি করা হয়। এজাহারের ৪ নম্বর আসামি হলেন শাফি। উক্ত মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

   

About

Popular Links

x