জুলাইয়ে ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এ ঘটনার সঙ্গে কারা সংশ্লিষ্ট, তা যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।



