Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

লোগোর নকশা একই রেখে এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানায় তারা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী যাত্রা শুরু করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে বিলুপ্ত করে নতুন এই বাহিনী গঠন করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এক সংবাদ সম্মেলনে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানায় বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।

এমনকি সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতেও এসেছে পরিবর্তন। লোগোতে র‍্যাবের স্থলে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। 

যদিও লোগোর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। 

বাহিনীটির আগের ওয়েবসাইটেও লোগোর পরিবর্তন দেখা গেছে। সেখানে বড় করে এসআরবি লেখা রয়েছে। নতুন লোগোও যুক্ত করা হয়েছে। তবে ইউআরএল ঠিকানা আগেরটিই রয়েছে।

গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। 

পরে মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়।

   

About

Popular Links

x