Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে মিললো ১০ ককটেলসহ প্রায় ৫ কেজি বিস্ফোরক

মঙ্গলবার রাতে উপজেলার কলেজপাড়া এলাকায় আমবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করে র‍্যাব 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেলসহ প্রায় পাঁচ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এসমা কলেজপাড়া এলাকায় আমবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে র‌্যাবের একটি বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল, ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডার ও ২ কেজি ১৫০ গ্রাম ওজনের বারুদ সদৃশ্য গুড়া পাউডার জব্দ করে। তবে এ সময় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা বিস্ফোরক দ্রব্যগুলো সেখানে সংরক্ষণ করে রেখেছিল বলে র‍্যাবের ধারণা।

র‍্যাব জানিয়েছে, জব্দকৃত দ্রব্যগুলো সদর থানায় জমা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x