Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

 সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় থাকা কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা ঢাকা ট্রিবিউনকে বলেন, “আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, “আগুনে সাত লাখ টাকার কাপড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”

   

About

Popular Links

x