Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় এই আবেদন জানানো হবে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের স্বার্থে ও অভিযুক্তের বিদেশযাত্রা ঠেকাতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের বিচার বিশ্লেষণ চলছে। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হবে।

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের বিষয়টি। অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করে ভিলা, জমি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। এ ছাড়া পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার অভিযোগও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছে।

   

About

Popular Links

x