Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি

চলতি বছরে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে (বিভাগীয় হিসেবে) বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন। 

এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন। 

এ নিয়ে চলতি বছরে মোট ১৭৬ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

   

About

Popular Links

x