Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৪

এছাড়া সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় বাসের কমপক্ষে ৭ যাত্রী আহত হন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার সংলগ্ন দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইজিবাইকের চালক কাইউম প্যাদা ( ৫০), ইজিবাইকের যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী(২২)।  

অন্যদিকে, দুর্ঘটনার শিকার বাসটি সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৭ যাত্রী আহত হন। 

আহতরা হলেন- লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০)। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।

এরা সবাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, পটুয়াখালীতে চিকিৎসকের কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলেন শিল্পী রানি। তাদের বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের অপর যাত্রী জাহাঙ্গীরের মৃত্যু হয়। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

   

About

Popular Links

x