রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ন্যাম ভবনের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বিস্তারিত আসছে.....



