Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

নিচে চাপা পড়ার পর ওই অবস্থাতেই বাসটি তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় বহুদূর পর্যন্ত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুরশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

তিনি ঈশ্বরদীতে একটি এনজিও’র প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন এবং কর্মসূত্রে পরিবারসহ দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছলে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তিনি বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে বহুদূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

About

Popular Links

x