Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ধানমন্ডি ২৭ নম্বর রোডে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের পর  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।

   

About

Popular Links

x