Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মত শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফলের দোকান খুলছিলেন তিনি। দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে। 

ঝিনাইদহ সদর থানার এস আই সুশান্ত কর্মকার বলেন, “ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

   

About

Popular Links

x