Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তুর খোঁজ, ঘটনাস্থল ঘিরে রেখেছে এসআরবি

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) এর একটি বিশেষ দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেলসদৃশ বস্তু রেখে গেছেন অজ্ঞাত দুর্বৃত্তরা।

হাসান মুহতারিম আরও বলেন, “আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন, এটি কোনো বিস্ফোরক দ্রব্য কি না।”

এর আগে সোমবার বিকেলে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।

   

About

Popular Links

x