Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

উলিপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শিশুটির বাবা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী সিদ্দিক হোসেনের (৫৫) বাড়ির উঠানে তার নাতির সঙ্গে খেলছিল সে। অভিযোগ অনুযায়ী, বাড়িতে তখন অন্য কেউ ছিল না। সেই সুযোগে সিদ্দিক হোসেন কৌশলে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার শুরু করলে তিনি তাকে ৫ টাকার একটি নোট দিয়ে কাউকে কিছু না বলার হুমকি দেন এবং বাড়িতে পাঠিয়ে দেন।

কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা এ বিষয়ে সিদ্দিক হোসেনের কাছে জানতে চাইলে তিনি মারমুখী আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপরই শিশুটির বাবা থানায় মামলা করেন। অভিযুক্ত সিদ্দিক হোসেন ওই এলাকার বাসিন্দা।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x