Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন মামলায় আবার গ্রেপ্তার সাবেক সিইসি

গত ৯ সেপ্টেম্বর সাবেক এই সিইসি’র জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। 

জুলাই আন্দোলন চলাকালে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় এ দফায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর সাবেক এই সিইসি’র জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।

এরমধ্যে গত ২৮ সেপ্টেম্বর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার  দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়।

সেসময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল। পরে ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

   

About

Popular Links

x