Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু, চাকরিজীবীদের দিতে হবে যেসব তথ্য

পে ফিক্সেশন শেষ হলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে পাবেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু করে আগামী ২০ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পে ফিক্সেশন শেষ হলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে পাবেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাস-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে।

এজন্য চাকরিজীবীদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনসহ বিভিন্ন তথ্য দিতে হবে। 

পে ফিক্সেশনের আগে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

   

About

Popular Links

x