Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে আগুনে পুড়লো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল ঝলমল

 এসময় পাশে থাকা অন্তত ২০টি দোকান পুড়ে যায় 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা অন্তত ২০টি দোকান পুড়ে যায় বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৪ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। 

ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল সিনেমা হলটি। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

 

   

About

Popular Links

x