Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে যেমন যাচ্ছে বাজার

ইলিশ চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর মাছঘাটের ইলিশ ক্রেতা ও বিক্রেতারা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

পদ্মা-মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। 

বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে শেষ মুহূর্তে চাঁদপুরের মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

ইতিপূর্বে অনেক জেলে মাছ ধরা বন্ধ করলেও মঙ্গলবার রাত থেকে বুধবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত কিছু জেলে মাছ ধরে চাঁদপুর মাছঘাটে নিয়ে এসেছেন। এসব ইলিশ চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর মাছঘাটের ইলিশ ক্রেতা ও বিক্রেতারা।

বুধবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় রয়েছে। তবে শেষ মুহূর্তে দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়, ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেষ মুহূর্তে ৪০০ মণ মাছ সরবরাহ হয়েছে। ক্রেতাদের চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অনেক ক্রেতাই খালি হাতে ফিরে যাচ্ছেন।

 

   

About

Popular Links

x