Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (পিএসআরএম) কারখানায় চুল্লি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে তারাব পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন - সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৭০%, রুবেলের ২৫%, নাজমুলের ২০% এবং আবিরের শরীরের ১০% দগ্ধ হয়েছে।

তাদের সহকর্মী নাবিল তালুকদার বলেন, “রাত ৮টার দিকে কাজ শেষে মিল থেকে বের হয়ে কিছুদূর যেতেই হঠাৎ মানুষের চিৎকার শুনে পেছনে তাকাই। তখন দেখি, রোলিং মিলের বাট্টি (ভাটি বা চুল্লি) বিস্ফোরণে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আমি দেখি, বেশ কয়েকজন আগুনে দগ্ধ হয়েছেন।”

নাবিল আরও বলেন, “এ চারজন ছাড়াও আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।”

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x