Saturday, October 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশে শাহিন মিয়ার ঝুটের গুদামে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গুদামটিতে আগুন লাগে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় একটি কারখানার সহায়তায় মাত্র ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে।

   

About

Popular Links

x