Saturday, October 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ জন উদ্ধার

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

গাজীপুর মহানগরের ডেগেরচালার (ফকির মার্কেট) এলাকায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, ৭ তলা ভবনের কারখানায় তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোন উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘‘পোশাক কারখানার গুদামে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়াবহতা আগুনের আকৃতি ও পপ্রকৃতি দেখার পর আমাদের দায়িত্বরত অফিসার সাহায্য চায়। তারপর পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট এখানে আসে।’’ 

এই ভবনের ছাদে অনেকেই আটকরা পড়েছিল। আমাদের সু-উচ্চ ভবন থেকে যে গাড়ি দিয়ে উদ্ধার কার্যক্রম চালাই সেই গাড়িটি এখানে নিয়ে আসি। আমরা ভেতর থেকে আমরা ভেতর থেকে এবং বিল্ডিং এর ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করেছি। তিন তলা ভবন চারদিকে গ্লাস দিয়ে ঢাকা এবং এটা একটা গোডাউন, এর অগ্নিনির্বাপন ছিল একেবারে ঝুঁকিপূর্ণ। আমাদের ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকেছে, প্রচুর তাপ উপেক্ষা করে ফায়ার সার্ভিসের বিশেষ টেকনিক প্রয়োগ করে আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণ করা হয়েছে। 

হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আগুন কিভাবে লেগেছে, কারখানায় কোন ত্রুটি ছিল কিনা তা আগুন নির্বাপনের পর বিস্তারিত খোঁজ নিয়ে জানা যাবে।’’ 

   

About

Popular Links

x