Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে হঠাৎ আগুন

সন্ধ্যার আগমুহূর্তে বন্দর থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনে ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার আগমুহূর্তে বন্দর থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ জানান, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগি আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

জানা গেছে, মাঝিরঘাট ও সদরঘাট এলাকার বাংলাবাজার (স্ট্যান্ড রোড) এলাকায় অবস্থিত একটি পুরোনো ও পরিত্যক্ত রেলওয়ে স্টেশন হলো এসআরভি রেলস্টেশন।

স্থানীয়দের ভাষ্য, এ স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো অনেক বছর ধরে পড়ে আছে। এগুলো মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। সাড়ে পাঁচ মাস আগেও একই জায়গায় পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

   

About

Popular Links

x