আজ শুক্রবার ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক বলছে, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ শুক্রবার সিঙ্গাপুরের দূষণ স্কোর ২০৫ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, ঢাকার দূষণ স্কোর ১৫৮ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর।



