Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে  

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টঙ্গীর বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সপিার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত বন্ধের নোটিশ কারখানার গেটে টানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “আগুন নিয়ন্ত্রণ আসলেও ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে ওইদিন রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই।”

প্রসঙ্গত, বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবির এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২ ঘণ্টা পর পুরোপুরি নেভানো হয় সেই আগুন।

   

About

Popular Links

x