Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৪৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সরকারি হিসাব অনুযায়ী, দেশে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই প্রাণ গেছে ৮৬ জনের। 

এর আগে গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভর্তি হন ২৩৮ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন। 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ২৩০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন ভর্তি হন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সর্বোচ্চ ৪ জন রয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি এলাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ ও ঢাকা বিভাগে ১ জনের প্রাণ গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮০৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। 

চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছেন। 

   

About

Popular Links

x