Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা। 

জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তাদের ভাষ্যমতে,সংবাদমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানা‌নো হয়‌নি।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
গত ১৪ অক্টোবর মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার না‌মের দুই বাংলা‌দে‌শির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ‌্য দেয় সৌ‌দি আরবের সংবাদমাধ‌্যম।

   

About

Popular Links

x