Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

খড়বোঝাই গাড়িটি রূপপুর মোড় থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার প্রায় ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লেগেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খড়বোঝাই ভুটভুটিটি রূপপুর মোড় থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন গাড়িতে থাকা খড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন একটি ঘটনা ঘটেছিল, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সবকিছু স্বাভাবিক আছে।

   

About

Popular Links

x