Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে আগুন পুড়লো মসজিদ, ঝুট গুদামসহ দোকানপাট

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মধ্য রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারী দোকান। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২নং সিএন্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রফিকুল ইসলামের সেনেটারী দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম এবং তুলার গুদাম, ভাঙ্গারীর দোকান ও বায়তুল জান্নাত জামে মসজিদ আগুন পুড়ে যায়।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আগুন দ্রুত ছড়তে থাকলে পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরো একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টায় ৫টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

   

About

Popular Links

x