Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোল বন্দরে সার্ভার জটিলতা, আমদানি ব্যাহত

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার সচল হলেও ইন্টারনেটে সার্ভার জটিলতায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় পূজার ছুটি শেষে থেকে আমদানি-রপ্তানি শুরু হয়। 

কিন্তু কিছুক্ষণ পর সার্ভার সমস্যা দেখা দেয়। যা আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। এ কারণে স্থবিরতা নেমে এসেছে আমদানি-রপ্তানি বাণিজ্যে। এর প্রভাব পড়ছে বেনাপোল স্থলবন্দরের রাজস্বের ওপর। 

গতকাল দুদেশের মধ্যে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হয়। এরপর ১০টার পর থেকে বন্দরে সার্ভার সমস্যা দেখা দেয়। 

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, গতকাল থেকে বেনাপোল শুল্ক দপ্তরের সার্ভারে জটিলতা দেখা যাচ্ছে। ঠিকমতো ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। 

এ সংকট দ্রুত সমাধানের জন্য বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেন যতক্ষণ সার্ভার সমস্যা সমাধান না হয় ততক্ষণ ভারত থেকে আমদানিকৃত পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক আছে।

বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, সার্ভার জটিলতায় এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। 

এ কারণে পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রবিবার সকাল ১১টা পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া কোনও পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আসেনি। তবে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে যাচ্ছে।

গতকাল শনিবার একই সমস্যায় সারাদিনে মাত্র ৬২ ট্রাক আমদানিকৃত কাঁচা মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ৩৬ ট্রাক রপ্তানি করা পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করে।  

বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য ও আট হাজার কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়। 

বছরে এই বন্দর থেকে আমদানি-বাণিজ্যে সরকারের রাজস্ব আসে প্রায় আট হাজার কোটি টাকা।

   

About

Popular Links

x