Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১ 

নিহত মনোরঞ্জন রায় সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মনোরঞ্জন রায় নামে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে পার্বতীপুরের বেলাইচণ্ডী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামানকে আটক করে। 

নিহত শিক্ষক মনোরঞ্জন রায় পাশের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর গ্রামের বাসিন্দা এবং উপজেলার সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোল্লাপাড়া গ্রামে মৃত আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। দুপুরে ওই জমি ও রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মনোরঞ্জন রায়ও উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় মনোরঞ্জন রায় উভয়পক্ষকে শান্ত করার ও থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তার লোকজন লাঠি দিয়ে মনোরঞ্জনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

   

About

Popular Links

x