Friday, October 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মিললো নারীর খণ্ডিত মরদেহ

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মহাসড়কের পাশে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে  হাইওয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার এস আই  ইসমাইল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবুও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।” 

   

About

Popular Links

x