Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুন্সীগঞ্জ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন, মুহূর্তেই ছড়াল আতঙ্ক

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লেগেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের ৭ তলা ভবনের পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুন লাগার পর ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোগীরা নিরাপদে নিচে নেমে আসেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে হাসপাতালে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে কর্মীরা পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি টিউবলাইটে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তা নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোথাও ছড়ায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

   

About

Popular Links

x