Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রমিকদের অসন্তোষ: আশুলিয়ায় অন্তত ১১ কারখানা ছুটি ঘোষণা

এসময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের একজন সদস্য আহত হন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকখাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তরা বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে ইতোমধ্যে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশেপাশের এলাকায় নাঈম নিটওয়ারসহ অন্তত ১১ টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া। 

এছাড়াও এ সময় বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের একজন সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সুত্র জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন এবং এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে।  আশপাশের কয়েকটি কারখানায় ইট-পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা।

একপর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের একজন সদস্য আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কাঠগড়া আমতলা এলাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা বলেন, “তাদের সহ আশেপাশে ২/৩ টি ব্যতীত অধিকাংশ কারখানাই ছুটি ঘোষণা করা হয়েছে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন তারা।”

   

About

Popular Links

x