Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘরে পড়েছিল বাবার গলাকাটা মরদেহ, মেয়ে বললেন ‘আত্মহত্যা’

এ বিষয়ে মামলা হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় টুলু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার আমরুল ইউনিয়নে নিজ বাড়ি থেকে মরদেহটি পাওয়া যায়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য দিয়েছেন।

এলাকাবাসীরা সূত্রে জানা গেছে, টুলু মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন। তার স্ত্রী জীবিকার প্রয়োজনে দেশের বাইরে চাকরি করেন। তার দুই মেয়েও বিবাহিত। তিনি একাই বাড়িতে বসবাস করেন। তবে তিনি গত কয়েকদিন ধরে পেটের অসুখ থাকায় ছোট মেয়ে বাবার বাড়িতে এসেছিলেন।

তিনি শনিবার সকালে ঘরের ভেতরে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। তার দাবি বাবা টুলু মিয়া অসুস্থতার কারণে নিজেই ধারালো বটি দিয়ে গলাকেটে আত্মহত্যা করেছেন।

ওসি আশিক ইকবাল জানান, এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

“ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।” তবে এ বিষয়ে মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x