Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কারণে শনিবার (৩১ অক্টোবর) নাটোরের বড়াইগ্রামের কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

এর আগে, শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানানো হয়।

নাটোরের বড়াইগ্রাম ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সিলেটের কয়েকটি এলাকায়ও নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x