Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ ৫ পেলেন মৌমি

শনিবার (৩১ অক্টোবর) সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ হয়

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।

শনিবার (৩১ অক্টোবর) সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ হয়। এতে মৌমি জানতে জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেন।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা মৌমি সিলেটের সরকারি মদন মোহন কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার বাবা আব্দুল আহাদ এবং মা আমিনা আক্তার পুষ্প।

তিনি প্রথম শ্রেণি থেকে ডিজিএফ এর আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানান জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান। মৌমির এমন সাফল্যে তারা আনন্দিত এবং গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

ফল প্রকাশের পর মৌমি বলেন, “সবার সহযোগিতার কারণে তিনি এ সাফল্য অর্জন করতে পেরেছেন। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ।”

তিনি বলেন, “আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের দুই থেকে তিনবছরের জুনিয়র একজন শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। সে প্রশ্ন পড়ে শোনালে আমি উত্তর বলে যেতাম; তা শুনে শুনে শ্রুতিলেখক উত্তরপত্রে তা লিখেছে।’

তাকে শ্রুতিলেখক হিসেবে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী পল্লব রায় সহযোগিতা করেছে বলে জানান মৌমি।

   

About

Popular Links

x