Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

গৌরনদীর পাশ থেকে ৯ ককটেল উদ্ধার

বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, ওইস্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখে। 

তিনি আরও বলেন, ‘‘এসআরবি খুলনা-৬ এর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেলগুলো সেখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’ 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

   

About

Popular Links

x