Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজও উত্তপ্ত আশুলিয়া, থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে শ্রমিকদের উদ্দেশে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সৃষ্ট শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও (৩ নভেম্বর) উত্তপ্ত ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। 

সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শুরু হওয়া শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া এখনও থেমে থেমে চলছে। 

এর আগে সকাল থেকে এই অঞ্চলের শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও সকাল সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশেপাশের কয়েকটি কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা সড়কে নামেন। 

এসময় গত কয়েকদিনের মতো আজও শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

এসময় পুলিশের সাথে চলা শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়ার সময় সড়কের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করার চেষ্টা করেন আন্দোলনরতরা। 

এই প্রতিবেদন লেখার সময় (বেলা ১১টা ২০ মিনিট) আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, ইউনিকসহ বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

পুলিশের টিয়ারশেল ও ধাওয়ার মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা আশেপাশের বিভিন্ন গলিগুলোতে অবস্থান নিয়ে রয়েছে। 

এদিকে সূত্র বলছে বিদ্যমান এই পরিস্থিতিতে বেশকিছু কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এসব কারখানার সংখ্যা জানা যায়নি।

   

About

Popular Links

x