Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নিহত মাঈশা মুশফিরাত ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসংলগ্ন রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইসলামিক ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত (২১)। 

তিনি আইআইইউসি'র ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। 

মাইশা মিরসরাই উপজেলার বটকাটিয়া, খৈয়াছড়া এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, সকালে ক্যাম্পাসের সামনে ৮ নম্বর একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পরই তার সহপাঠী ও স্থানীয়রা মিলে দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, “মঙ্গলবার সকাল ১১টার দিকে সীতাকুণ্ড থানায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটির সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মাইশা নামে এক শিক্ষার্থী আহত হন।” 

গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ।

   

About

Popular Links

x