Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় কারামুক্তি পেলেন তিনি 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় দীর্ঘ ১ মাসের কারাবাস শেষে মুক্তি পেলেন জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার কিছু পর কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরবর্তীতে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলাটি হয়। গ্রেপ্তারের পর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি নিয়ে গত রবিবার হাইকোর্ট রুলসহ আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গত সোমবার ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।

   

About

Popular Links

x